POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পাইলট হাই স্কুলের শতবর্ষ পুর্তি উদযাপনে মতবিনিময় সভা প্রোগ্রামটি হবে রাজনীতির উর্ধ্বে ও সার্বজনিন: ইঞ্জি. মমিনুল হক এমপি

হাসান মাহমুদ | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬ | সময়: ২:৩৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শতবর্ষ (১০০ বছর) পুর্তি ও পুনর্মিলনী উদযাপন উপলে মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সংসদ সদস্যের হাজীগঞ্জ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রাক্তন শিার্থী ও এলাকাবাসী তাদের নিজ নিজ মতামত উপস্থাপন করেন।

সকলের মতামতের ভিত্তিতে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক বলেন, শতবর্ষ ও পুর্নমিলনীর মধ্য দিয়ে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। এখানে কারো রাজনৈতিক পরিচয় থাকবেনা। রাজনীতির উর্ধ্বে ওঠে আমরা এ প্রোগ্রামটিকে সার্বজনিন করতে চাই।

শতবর্ষ উদযাপনে সম্ভাব্য তারিখ হিসেবে ২৭ সালের ২৩ অথবা ৩০ জানুয়ারী নির্ধারন করে উদযাপন কমিটি গঠনের লক্ষ্যে নাম প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে সর্বসম্মতিক্রমে প্রাক্তন শিক্ষার্থী সরকারের সাবেক অতিরিক্ত সচিব জামাল তালুকদারকে আহ্বায়ক ও গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক একেএম সোহরাওয়ার্দ্দীকে সদস্য সচিব করা হয়।

এছাড়া কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু ছাইদকে অর্ন্তভুক্ত করে ১১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সময়ে অনলাইন ভিত্তিক রেজিস্ট্রেশনের লক্ষ্যে বিদ্যালয়ের আইসিটি শিক্ষকের সমন্বয়ে কমিটি গঠনে অধ্যক্ষকে দায়িত্ব দেওয়া হয়।

পুনর্মিলনী উদযাপন ও বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী উপ-কমিটি গঠণ করবেন শতবর্ষ উদযাপন কমিটি। উল্লেখ্য, ২০১৬ সালে বিদ্যাপিঠটির শতবর্ষ পূর্ণ হয়। বিগত সরকারের আমলে একাধিকবার উদ্যোগ গ্রহণ করা হলেও আলোর মুখ দেখেনি। সবশেষ সংসদ সদস্যদের নির্দেশনায় এলাকাবাসী, শিক্ষক ও প্রাক্তণ শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে শতবর্ষ ও পুনর্মিলনী উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন