ব্যাপক আনন্দ-উৎসাহে কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ অক্টোবর ১১, ২০২৬ | ১:৫৬
Link Copied Successfully!

দীর্ঘদিনের প্রচার-প্রচারণা ও নির্বাচনী ব্যস্ততার পর ব্যাপক আনন্দ-উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঐতিহ্যবাহী কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কামতা ডি.এস. ফাযিল মাদ্রাসায় ব্যবসায়ী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই কামতা বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটাররা নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

নির্বাচনে সভাপতি পদে ফুটবল প্রতীকে মো. জামাল আহমেদ মুন্সী ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে কলস প্রতীকে মো. সামাদ মজুমদার ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে সাইকেল প্রতীকে মো. শরিফুল ইসলাম ১৪২ ভোট পেয়ে বিজয় লাভ করেন।

বিজ্ঞাপন

এছাড়া সহ-সেক্রেটারি পদে চেয়ার প্রতীকে মো. মেহেদী হাসান ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে বই প্রতীকে মো. নজরুল ইসলাম ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হন।

সদস্য পদে মো. মারুফ, মো. আব্দুল্লাহ, মাহবুব, লিটন ও রনি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই কামতা বাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রার্থীদের সমর্থক ও ব্যবসায়ীরা কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বাচনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা কামতা বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের বিভিন্ন সমস্যা সমাধান, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজারের সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। ব্যবসায়ীরাও নবনির্বাচিত কমিটির কাছে বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীবান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে কামতা বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। ভোটারদের অংশগ্রহণ ও প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হয় কামতা বাজার ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে অফিসার ইনচার্জের মত বিনিময় সভা ব্যাপক আনন্দ-উৎসাহে কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ কুমিল্লা-চাঁদপুর সড়কে দুর্ঘটনায় নাওপুরা বাজারের ব্যবসায়ী সবুজের মৃত্যু তাজমিনকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন অটোরিকশাচালক সুমন চাঁদপুরে ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ সিজেপি প্রধান অভিজিৎ দীপকে আটক স্কুলছাত্রী তাজমিন হত্যায় প্রধান অভিযুক্ত অটোরিকশাচালক গ্রেপ্তার রিয়াদ বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলা, পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হামের উপসর্গে দেশে একদিনে ৩ জনের মৃত্যু সাংবাদিকের ডায়েরী: এক শার্ট, এক স্মৃতি সরকার দল সর্বাত্মক সহযোগিতা করবে, অন্য কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে: ইঞ্জি মোঃ মমিনুল হক সংক্ষিপ্ত সফরে স্টেশন ও তিন নদীর মোহনা পরিদর্শনে রেল সচিব জমকালো আয়োজনে দাসাদী অগ্নিশিখা ক্লাবের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছুটির দিনে ঘুরতে গিয়ে সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮ মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ চাঁদপুরে কারাতে সেমিনার, অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চাঁদপুরে ইলিশ বিক্রির দায়ে তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা, ১ মণ ইলিশ জব্দ