চাঁদপুরে নানান আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৫, ২০২৬ | ১:০৮
Link Copied Successfully!

চাঁদপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস।

সোমবার সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন।

র‍্যালিটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের পেশাগত সুরক্ষা, কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীলতার পরিবেশ তৈরি করার ওপরও গুরুত্ব দেন তারা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশ্ব শিক্ষক দিবসের আয়োজনকে ঘিরে শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে নানান আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত “দরজা সবার জন্য খোলা” ফাইলের ফাঁকে অসহায় খায়রন্নেছাদের কথাও শুনেন হাজীগঞ্জ ইউএনও ইবনে আল জায়েদ অদম্য হাফছা আক্তার: হুইলচেয়ার থেকে জাতীয় শিক্ষক সম্মাননার মঞ্চে ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ দানপত্র দলিল হস্তান্তর নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী ১ হাজার ৭৭ কিলোমিটার রেলপথে যুক্ত হবে পঞ্চগড়-কক্সবাজার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো আখতারুজ্জামানকে এলপিজির নতুন দাম ঘোষণা, রাত থেকেই কার্যকর হাজীগঞ্জে অসহায় পরিবারের পাশে সর্বতারা সমাজ কল্যাণ প্রবাসী সংগঠন হাজীগঞ্জে নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ চাঁদপুরে মাদ্রাসা থেকে বের হয়ে ৪ শিক্ষার্থী নিখোঁজ চাঁদপুরে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু দগ্ধ, ঢাকায় স্থানান্তর তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্কর নানা সংকটে চাঁদপুরের একমাত্র ডায়াবেটিক হাসপাতাল, ১০০ শয্যায় উন্নীত করার দাবি চাঁদপুরে অস্বাস্থ্যকর খাবার ও অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা