কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন

Default User
হাবিবুর রহমান
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬ | ১০:২২
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারী (৫০)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির নেতা আজাদ পাটওয়ারী এবং আষ্টা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন বিট কমিউনিটির সভাপতি মনির পাটওয়ারীর ভাই।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আষ্টা পাটওয়ারী বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, খোকন পাটওয়ারী দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে কুয়েতে প্রবাস জীবনযাপন করছিলেন। গত শুক্রবার হঠাৎ স্ট্রোক করে কুয়েতে নিজ কক্ষে তিনি মৃত্যুবরণ করেন। পরে তাঁর মরদেহ দেশে আনা হলে মঙ্গলবার নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়।

বিজ্ঞাপন

জানাজা শেষে তাঁর ছোট ভাই আজাদ পাটওয়ারী ও মনির পাটওয়ারী বলেন, ‘আমাদের ভাই খোকন পাটওয়ারী ছিলেন আমাদের অভিভাবকের মতো। আমরা সাত ভাই-বোন। ভাইদের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। দীর্ঘ প্রায় ৩০ বছর তিনি কুয়েতে ছিলেন। প্রবাসে থেকেও পরিবারের প্রতি তাঁর দায়িত্ব ও ভালোবাসা ছিল সবসময়। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারিয়েছি।’

তারা আরও বলেন, ‘আমাদের ভাইয়ের মৃত্যুতে পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চাই।’

এ সময় গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘খোকন পাটওয়ারী অত্যন্ত পরিচিত ও সামাজিক মানুষ ছিলেন। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর সন্তানদের প্রতি আমাদের সবার সহানুভূতি ও দায়িত্ববোধ থাকা উচিত। তাঁর এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং আরেক ছেলে নটর ডেম কলেজে পড়াশোনা করছে। সন্তানদের ভবিষ্যৎ যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, সে জন্য সামাজিকভাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘খোকন পাটওয়ারীর পরিবারের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি ও সমবেদনা রয়েছে। তাঁর পরিবারের পাশে সামাজিকভাবে থাকার চেষ্টা করব।’

জানাজায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, আত্মীয়-স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা