হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬ | ৬:১৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের উত্তর-পূর্ব সুবিদপুর গ্রামে জুলফু মিয়ার বাড়ীর বাগান বাড়ীতে ঘর নির্মাণে বাঁধা ও জুলফু মিয়া এবং তার পুত্রবধুদের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালি সেলিম, আমির, লিটন, মিজান, কবিরসহ তার ভাইদের বিরুদ্ধে।

সোমবার ( ২৮সেপ্টেম্বর) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। জুলফু মিয়া অভিযোগ করেন, আমরা অসহায়। সেলিম, লিটন, আমির, মিজান, কবিরেরা ৭ ভাই। তারা যেকোন সময় আমাদের উপর হামলা করে, বাড়ী জোরপূর্বক দখল করবে বলে হুমকি-ধমকি দিচ্ছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।

তিনি জানান, ২৬ পূর্বে আমি বাড়ীর পাশে একটি জমিন কিনে প্রথমে পুকুর করেছি, পরে পুকুর ভরাট করে ভিটি বানিয়েছি। এখন ঘর নির্মাণ করতে গেলে তারা জোর পূর্বক বাধা দিচ্ছে।

বিজ্ঞাপন

সুবিদপুর গ্রামের সাবেক ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বলেন, এ জায়গাটি আমি আর আমার ভাই দেলোয়ার হোসেন বিক্রয় করেছিলাম। জায়গার মালিক জুলফু মিয়া, তার দখলেই আছে। তবে একটি পক্ষ জায়গাটি জোরপূর্বক দখল করতে চাই। তিনি বলেন সবকিছু ঠিক আছে। জুলফু মিয়ার নামে খারিজ, খতিয়ান করা আছে।

ঘটনার পর সংবাদকর্মী আসার খবর শুনে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায়, তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা