‘আমি বাঁচব ক্যামনে, আমার তো একটাই ছেলে’: অপ্রতিমের মায়ের আহাজারি

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬ | ৭:৫০
Link Copied Successfully!

‘আমার ছোট্ট ছেলেটা কী অন্যায় করেছিল? আমি এটার জবাব চাই। আমি অন্য কোনো বিচার মানি না, আমাকে শুধু এই প্রশ্নের উত্তর দিতে হবে’ কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা নাহিদা বেগম এভাবেই বুকফাটা আর্তনাদে নিজের আকুতি প্রকাশ করছিলেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাঁদের বাসভবনে যান। সেখানে গিয়ে তিনি সন্তানহারা মায়ের হৃদয়বিদারক বিলাপ দেখতে পান।

নাহিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, ‘আমি কোণ দেশে বাস করি? একটা অবুঝ শিশু বাইরে বের হলেই কি তাকে মেরে ফেলতে হবে? আমার তো আর কেউ নেই, একটাই ছেলে ছিল। এখন আমি কীভাবে বাঁচব, কীভাবে বাকি জীবনটা পার করব?’

বিজ্ঞাপন

এ সময় নিহত শিশুর বাবাও কান্নায় ভেঙে পড়ে জানান, কেবল মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার জন্যই তাঁর একমাত্র ছেলেকে এভাবে হত্যা করা হয়েছে।

পরিবারের এমন মর্মস্পর্শী দৃশ্য দেখে উপস্থিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীও নিজের আবেগ ধরে রাখতে পারেননি। সন্তানহারা পিতামাতার আহাজারি শুনে তাঁকে অশ্রুসিক্ত ও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা