মতলবে দূরগাঁও সপ্রাবিতে অভিভাবক সমাবেশ

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬ | ৮:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং দূরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় অত্র বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মোঃ আব্দুল জলিল দেওয়ান। সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

তিনি বলেন, আজকে আমরা এখানে একত্র হয়েছি শুধু পরীক্ষার ফল নিয়ে কথা বলতে নয়; বরং আমাদের ছেলেমেয়েরা কীভাবে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, তা নিয়ে আলোচনা করতে। স্কুল হলো শিশুদের দ্বিতীয় বাড়ি, আর আপনারা হলেন তাদের প্রথম শিক্ষক। তাই আপনাদের সহযোগিতা ছাড়া শিক্ষা কার্যক্রম কখনোই সফল হতে পারে না। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় একটি শিশু সুন্দরভাবে বেড়ে ওঠে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, উপজেলা রিসোর্ট ইন্সট্রাক্টর ছরওয়ার জাহান,মতলব পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির জমাদার, সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, সমাজ সেবক মিজানুর রহমান, মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম প্রধান ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রধান।স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল রাণী।অনুষ্ঠানটি পরিচালনা করেন মতলব পৌর ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাহফুজ জমাদার।

বিজ্ঞাপন

আলোচনা শেষে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।ছবি:দূরগাঁও সপ্রাবিতে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ বক্তব্য রাখছেন সাবেক মেয়র এনামুল হক বাদল

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা