মতলবে বিয়ে বাড়ী থেকে পালিয়ে যাওয়া প্রেমিক যুগল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৬ | ১১:৫১
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাও ইউনিয়নের তেলী মাছুয়াখাল গ্রামের এক বিয়ে বাড়ী থেকে পালিয়ে যাওয়া হিন্দু -মুসলিম প্রেমিক যুগলকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

তারা হলো তেলিমাছুয়াখাল গ্রামের চারু মিয়া খন্দকারের মেয়ে সুমাইয়া আক্তার ইতি (১৭ এবং নারায়ণপুর গ্রামের গণেশ চন্দ্র দেবনাথের ছেলে শুভ দেবনাথ (২২)।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুভ দেবনাথ এবং ঘুমাইয়া আক্তার ইতির সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেয়ের পরিবারের মধ্যে জানাজানি হয়ে গেলে তাকে বিয়ে দেয়ার জন্য পাত্র খোজতে থাকে।

বিজ্ঞাপন

সুমাইয়া আক্তার ইতির মা জোসনা বেগম বলেন,ইতালি প্রবাসী এক ছেলের সাথে তার মেয়ের বিয়ের কথাবার্তা প্রায় চুড়ান্ত এবং শুক্রবার (২১ আগস্ট) বর পক্ষের মেহমান আসার কথা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরে বসে কথাবার্তা চলছিল শুক্রবার মেহমান আসবে সে বিষয়ে। কিছুক্ষণ পর তার মেয়েকে ঘরে দেখতে না পেয়ে খুজতে থাকে। বিভিন্ন মাধ্যমে জানতে পারে তার মেয়েকে শুভ দেবনাথ নামক এক ছেলে নিয়ে গেছে।

সারা রাতে বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে শুক্রবার মতলব দক্ষিণ থানায় গিয়ে তার মেয়েকে খুঁজে পাচ্ছেনা বলে অবহিত করেন এবং ওই ছেলে নিয়ে গেছে বলেও জানান।পরে তিনি ওই দিনেই থানায় একটি নিখোঁজ ডায়রী করেন। ঘটনার ৬ দিন অতিবাহিত হওয়ার পর তার মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পরেন।

উপায়ন্তর না পেয়ে ২৫ আগস্ট তিনি ( মেয়ের মা) বাদী হয়ে শুভ দেবনাথকে প্রধান করে আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

পরদিন ২৬ আগস্ট ভোর পোনে ৬ টায় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের দিক নির্দেশনায় সাব ইন্সপেক্টর ইমতিয়াজ কবিরের নেতৃত্বে পুলিশের আভিযানিক টীম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকা থেকে ভিকটিম সুমাইয়া আক্তার ইতিকে উদ্ধার এবং আসামী শুভ দেবনাথকে গ্রেফতার করা হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, আসামী এবং ভিকটিমের অবস্থান সনাক্ত ও উদ্ধারের লক্ষ্যে তথ্যপ্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর ইমতিয়াজ কবিরের নেতৃত্বে নারী-পুলিশসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন এলাকা বায়েক ইউনিয়ন পরিষদের বাড়িখোলা গ্রাম থেকে আসামী শুভ দেবনাথকে গ্রেফতার এবং তার সাথে থাকা সুমাইয়া আক্তার ইতিকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে যথাযথ নিরাপত্তার মাধ্যমে মতলব দক্ষিণ থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে মামলার বিধি মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা