করোনা সারাবে আয়ুর্বেদ !

Default User
লাইফস্টাইল ডেস্ক
আপডেটঃ মে ২৩, ২০২০ | ৭:৫১
Link Copied Successfully!

বিশ্ব জুড়ে মহামারি সৃষ্টি করা করোনা ভাইরাসের হাত থেকে মুক্তির উপায় খুঁজেছে গোটা বিশ্ব। অনেক দেশের বিজ্ঞানীরা অনেক বার আশার আলো দেখিয়েছেন। একের পর এক ওষুধ কিংবা ভ্যাকসিনের পরীক্ষামূলক সফলতার গল্প শুনিয়ে যাচ্ছেন। বিশ্ববাসী রাজ্যের কৌতূহল নিয়ে পড়ছে সেসব খবর। কিন্তু কোনটিই চূড়ান্তমাত্রায় নিশ্চয়তা দিতে পারেনি যে, আসলেই সেগুলো বাস্তব ক্ষেত্রে কাজে লাগবে কি না। তাই এখনো ঝুলে আছে করোনা সারানোর ওষুধের বিষয়টা।

তবে শেষমেশ এই ভয়াবহ সংক্রামক ভাইরাসের চিকিত্সায় বিকল্প পথে আশার আলো খুঁজে পেয়েছে বলে জোর দাবি করেছে ভারতের দিল্লি আইআইটির একদল গবেষক। এই প্রতিষ্ঠানের বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের গবেষকরা জাপানের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির’ সঙ্গে যৌথ ভাবে গবেষণা চালিয়ে দাবি করেছেন, করোনা সংক্রমণ রুখতে এক ‘যাদুর কাঠির’ নাগাল পেয়েছেন তারা। আর তা হচ্ছে —অশ্বগন্ধা! তাদের দাবি, করোনার চিকিৎসায় ‘অব্যর্থ দাওয়াই’ হবে তাদের এই আবিষ্কার।

তারা বলছেন, অশ্বগন্ধার মধ্যে ‘উইথানন’ (Withanone) নামের একটি রাসায়নিক রয়েছে যেটি কোভিড-১৯-এর এনজাইমের বিস্তার রোধ করে দিতে পারে। তাই হাজার চেষ্টা করলেও শরীরে বংশবৃদ্ধি করতে পারবে না করোনা জীবাণু। অর্থাৎ, মানুষের শরীরে করোনা সংক্রমিত হওয়া আর ‘ভাইরাল লোড’ বৃদ্ধির প্রক্রিয়া আটকে দেয় এই রাসায়নিক।

বিজ্ঞাপন

ঐ গবেষকদের দাবি, মানুষের শরীরে এই রাসায়নিকের কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় নেই বললেই চলে। তাদের আশা, করোনা মোকাবিলার ক্ষেত্রে অশ্বগন্ধার এই রাসায়নিক অন্যতম হাতিয়ার হয়ে উঠবে। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি করে দেবে। ভারতে অতিপ্রাচীন এই আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসাক্ষেত্রে ব্যাপক চর্চিত বিষয়। সত্যিই যদি পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এই আবিষ্কার করোনা থেকে মুক্তি দিতে পারে তবে সেটা হবে শতাব্দীর অন্যতম এক অর্জন। -জি নিউজ

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ