শতভাগ ভোটে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য নির্বাচিত এমপি এম এ হান্নান

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ আগস্ট ২৩, ২০২৬ | ৭:১৪
Link Copied Successfully!

ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির দাতা সদস্য নির্বাচনে শতভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কলেজের প্রশাসনিক ভবনে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে দাতা সদস্য ভোটার হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কলেজের দাতা সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি) এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দাতা সদস্য শাহজাহান পাটওয়ারী ভোট দেন। তারা উভয়েই এমপি এম এ হান্নানের পক্ষে ভোট দিয়ে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শতভাগ ভোটে নির্বাচিত করেন।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়
বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় এমপি এম এ হান্নান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের উন্নয়নে তিনি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ব্যক্তিগত অবদানের প্রচারের চেয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নকে তিনি বেশি গুরুত্ব দেন।
তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় কলেজের শিক্ষার মান আরও উন্নত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে দ্রুত অনার্স কোর্স চালুর উদ্যোগ নেওয়াই আমাদের অন্যতম অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, জনগণের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে ফরিদগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন।

বিজ্ঞাপন

নির্বাচন ও ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া, নবনির্বাচিত হিতৈষী সদস্য লায়ন ফখরুল আহমেদ ফয়সাল, কলেজের সাবেক সভাপতি ডা. আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ মোল্লা, অধ্যক্ষ হরিপদ দাস, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া এবং গত ২০ আগস্ট নির্বাচিত শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি সদস্যরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক গ্রেপ্তার চাঁদপুরে নজরুলের ছোটগল্প অবলম্বনে নাটক ‘রাক্ষুসী’ মঞ্চায়িত আজ শাশুড়ি দিবস টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প