যাদের নিরলস প্রচেষ্টায় ৯৬ বছরের গৌরবময় ইতিহাস ৭৩নং রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩০, ২০২৬ | ৩:১০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া গ্রামের ঐতিহ্যবাহী ৭৩নং রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ ৯৬ বছর ধরে এলাকার শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ প্রজন্মের পর প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঐতিহ্য, গৌরবময় ইতিহাস ও শিক্ষার মান ধরে রেখে বিদ্যালয়টি আজও এলাকাবাসীর আস্থা, ভালোবাসা ও গর্বের প্রতীক হিসেবে সুপরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠায় রান্ধুনীমুড়া মনিনাগ মজুমদার বাড়ির কাশিম আলী মজুমদার, এয়াছিন মজুমদার ও সেকান্দর আলী মজুমদারের অসামান্য অবদান রয়েছে। তাঁদের দূরদর্শী চিন্তাভাবনা, দানশীলতা ও শিক্ষাবান্ধব মানসিকতার ফলেই প্রতিষ্ঠিত হয় এই শিক্ষাপ্রতিষ্ঠান, যা আজও হাজারো শিক্ষার্থীর জ্ঞান অর্জনের ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মাহমুদ হোসেন মিঠু ও মোস্তফা মজুমদার সুমন বলেন, “আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন, একটি শিক্ষিত সমাজই একটি সমৃদ্ধ ও উন্নত জাতি গড়ে তুলতে পারে। সেই বিশ্বাস থেকেই তাঁরা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় এক শতাব্দী ধরে বিদ্যালয়টি এলাকার মানুষের আস্থা ও গর্বের প্রতীক হয়ে রয়েছে। আমরা চাই, আধুনিক শিক্ষা উপকরণ, উন্নত অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর পাঠদানের মাধ্যমে বিদ্যালয়টি আগামী প্রজন্মের জন্য আরও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক।”

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের মতে, ৭৩নং রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক অগ্রগতির এক উজ্জ্বল সাক্ষী। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শ্রেণিকক্ষ, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা, পর্যাপ্ত শিক্ষাসামগ্রী এবং নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

দীর্ঘ ৯৬ বছরের গৌরবময় পথচলায় বিদ্যালয়টি অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত করেছে। এখানকার অনেক প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। ঐতিহ্যের এই ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে ভবিষ্যতেও বিদ্যালয়টি শিক্ষার উৎকর্ষ সাধন, নৈতিক মূল্যবোধ গঠন এবং আদর্শ নাগরিক তৈরিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা এলাকাবাসী, প্রাক্তন শিক্ষার্থী ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি