শাহরাস্তিতে অটোরিকশার চাপায় স্কুলছাত্রী নিহত, চালক পলাতক

Reporter
ফয়েজ আহমেদ
আপডেটঃ জুলাই ১৯, ২০২৬ | ১১:৫২
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে নিয়ন্ত্রণহীন একটি অটোরিকশার চাপায় হাফসা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে চিতোষী বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত হাফসা উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের মো. হামিদের মেয়ে এবং চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হাফসা তার বাবার দোকানে বসে ছিল। এ সময় বাজারে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার চালক গাড়িতে চাবি রেখেই বাইরে যান। অভিযোগ রয়েছে, অটোরিকশায় থাকা এক যাত্রীর সঙ্গে আসা একটি শিশু খেলতে গিয়ে গাড়ির পিকআপ চেপে ধরলে অটোরিকশাটি হঠাৎ সামনের দিকে ছুটে যায়। নিয়ন্ত্রণহীন গাড়িটি সজোরে হামিদের দোকানের ভেতরে ঢুকে পড়লে হাফসা চাপা পড়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনার পর অটোরিকশার চালক গাড়িটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে ভিড় করেন। এ সময় চিতোষী বাজারে কিছু সময়ের জন্য শোক ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, চালকের চরম দায়িত্বহীনতা ও অসতর্কতার কারণেই একটি নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেছে। তারা দ্রুত পলাতক চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে একমাত্র বড় মেয়ের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে। বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী এবং স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা চাঁদপুরে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের জেলা কমিটি গঠন, সভাপতি মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত ভালো ফলাফলের জন্য নয়, ভালো শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা চাই: চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ হাজীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের চাঁদপুরে ভেজাল দাঁতের মাজন তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি ড. সামছুল হক মডেল কলেজে পরিক্ষার্থী দুজন, পাস করেনি কেউ হাজীগঞ্জের মেনাপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা ডেঙ্গু রোগীর লাশ বহন করতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক সোহেল নিজেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহরাস্তির ৩ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার, এসএসসি ফল উন্নয়নে বিশেষ নির্দেশনা চাঁদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাই ও তার স্ত্রীর ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসায়ী জুলহাস শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান