উত্তর পশ্চিম রাজারগাঁও সপ্রাবি’র সভাপতি হলেন মাহবুবুর রহমান বাবু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৮, ২০২৬ | ৩:০৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘৪ নং উত্তর পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ছাত্রনেতা মাহবুবুর রহমান বাবুকে সভাপতি করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

গত ৭ জুলাই, উপজেলা শিক্ষা অফিসার মো. মাহাবুবুর রহমান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইলিয়াসের সুপারিশের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি মো. ইবনে আল জায়েদ হোসেন আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎসাহী সদস্য মাহবুবুর রহমান বাবু। কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত প্রতিনিধি দীনেশ চন্দ্র সূত্রধর এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সফিউল আলম।

বিজ্ঞাপন

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মো. জামাল খান (ইউপি সদস্য), মোহাম্মদ এমরান হোসেন (মাদ্রাসা প্রতিনিধি), শ্রীমতি রত্না রানী সূত্রধর (বিদ্যুৎসাহী সদস্য), শ্রী সুমন চন্দ্র সরকার (অভিভাবক সদস্য), মহসিন বকাউল (অভিভাবক সদস্য), কোহিনূর আক্তার (অভিভাবক সদস্য), রুমা আক্তার (অভিভাবক সদস্য), আল আমিন (জমিদাতা সদস্য) এবং ঝুমা আক্তার (সহকারী শিক্ষক প্রতিনিধি)।

নতুন কমিটির সভাপতি মাহবুবুর রহমান বাবু তার প্রতিক্রিয়ায় জানান, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এই দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এই দক্ষ নেতৃত্বের মাধ্যমে বিদ্যালয়টি আগামী দিনে শিক্ষার গুণগত মান অর্জনে আরও এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন