মতলব উত্তরে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ১৯

সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ২, ২০২৬ | ১০:০৯
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা প্রথমপত্রে উপজেলার পাঁচটি কেন্দ্রে মোট ১ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৯৯ জন পরীক্ষায় অংশ নেয়। প্রথম দিনে ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি কেন্দ্রের মধ্যে ছেংগারচর সরকারি কলেজ কেন্দ্রে ৪০৪ জন, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫৪১ জন, সুজাতপুর কলেজ কেন্দ্রে ২২৬ জন, নাছিরী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে ৯৮ জন এবং ফরাজীকান্দি উমেদীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ১৪৯ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। সব মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১,৪১৮ জন।

ছেংগারচর সরকারি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব হোসাইন মো. ইয়াসিন বলেন, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কেন্দ্রে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন। আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) একেএম জাহাঙ্গীর আলম বলেন, প্রথম দিনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মাত্র ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এবং কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। সকল কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা কার্যক্রম, প্রশ্নপত্র বিতরণ, আসন বিন্যাস ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোও একই পরিবেশে অনুষ্ঠিত হবে। আগামী পরীক্ষাগুলোতেও নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ টিমসহ সার্বিক তদারকি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ