মতলব উত্তরে মাদকবিরোধী মিনি ক্রিকেট ম্যাচ, চ্যাম্পিয়ন রায়েরকান্দি স্পোর্টিং ক্লাব

সুমন আহমেদ
আপডেটঃ জুন ২৭, ২০২৬ | ৯:১৫
Link Copied Successfully!

মতলব উত্তরে বাগানবাড়ি ইউনিয়নে রায়েরকান্দি যুব সমাজের উদ্যোগে তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মাদকবিরোধী প্রীতি মিনি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) রায়েরকান্দি কোল্ড মাঠে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রিপন সরকার। বাগানবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান বাবুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা জুলহাস বেপারী এবং সাবেক ইউপি সদস্য মিলন মোল্লা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রবাসী শফিকুল ইসলাম ও মো. শামিম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের পাশাপাশি তরুণদেরও সচেতন হতে হবে। তারা বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং তরুণদের অপরাধ, মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি এলাকায় নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা।

প্রতিযোগিতার ফাইনাল খেলায় টসে জিতে ছেংগারচর স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। জবাবে রায়েরকান্দি স্পোর্টিং ক্লাব দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে মাত্র ৮ ওভারেই ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের খেলাধুলামুখী করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ