ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১৯ ব্যাচ ফরিদগঞ্জ

ফারাবী খান
আপডেটঃ ডিসেম্বর ২২, ২০২৫ | ৯:৩৪
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার স্পোর্টস একাডেমির আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২২ ডিসেম্বর (সোমবার) বিকালে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এর মাঠে পাইনাল খেলায় অংশগ্রহণ করেন ১৯ ব্যাচ ফরিদগঞ্জ ও খাজুরিয়া ফুটবল একাডেমি।

ফরিদগঞ্জে স্পোটর্স একাডেমির আহ্বায়ক ও ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নূরুননবী নোমানের পরিচালনায় খেলার শুরুতে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। তিনি বলেন, আমি এতো দর্শক দেখে খুবই অভিভুত হলাম, ফুটবল প্রেমি এত দর্শকযে এখানে উপস্থিত হয়েছে তা দেখে আমি ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টে যারা আয়োজন করেছে এদ সুন্দর একটি টুর্নামেন্টে আয়োজন করার জন্য। এই টুর্নামেন্টে এর মূল যে লক্ষ্য, আমাদের তরুণ সমাজ ও যুবসমাজ ফরিদগঞ্জে বাসি মাদক থেকে দূরে থাকা। মোবাইল আসক্ত থেকে দূরে থাকা। এটাই হোক টুর্নামেন্টের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

খেলার শুরুতে উভয় দলের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই থাকলেও প্রথম ও দ্বিতীয় অধ্যায় শূণ্য গোলে সমাপ্ত হয়। পরে ট্রাইবেকারে খাজুরিয়া ফুটবল একাডেমি ৪ গোল করে, অপরদিকে ১৯ ব্যাচ ফরিদগঞ্জ ট্রাইবেকারে ৫ গোল করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দল ১ লক্ষ টাকা এবং রানার্স আপ দল ৫০ হাজার টাকা পুরস্কৃত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি হাজিদ হাসান, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি ফারুক আহমেদ লিটন, সহ-সভাপতি মশিউর রহমান, ফরিদগঞ্জ বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক ও টুর্নামেন্টে পরিচালনা কমিটির সদস্যসচিব আনোয়ার হোসেন সজিব, প্রমূখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর