ফরিদগঞ্জ থেকে ২৪ টি দেশীয় ছুরি উদ্ধার করেছে সেনাবাহিনী 

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২৫ | ১১:৫৫
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে কিশোর গ্যাংদের আস্থানা থেকে দেশীয় অন্তত ২৪ টি ছুরি উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা।

শনিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ আলগী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেন  চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান । এসময় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অভিযানে অংশ নেয়।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানান, ফরিদগঞ্জে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে  দেশীয় অস্ত্র তৈরি করা হয়েছে এ তথ্য পেয়ে কিশোর গ্যাং এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে ২৪টি দেশীয় অস্ত্র যার মধ্যে ১৪টি বড় ছুরি, ৭টি চাপাতি এবং ৩টি ছোট ছুরি উদ্ধার করা হয়। আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্রগুলো ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হওয়ার কারণে কোন ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়নি। তদন্ত প্রক্রিয়া শেষে ফরিদগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। সন্ত্রাস মুক্ত এবং শৃংখল পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ