হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্য হলেন ১২ জন সংবাদকর্মী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩১, ২০২৫ | ৯:৪৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্য পদে ১২ জন সংবাদকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে শনিবার (৩০ আগস্ট) বিকালে অনুষ্ঠিত কার্যকরী সভায় প্রাথমিক সদস্য সরূপ পর্যবেক্ষক সদস্য পদে অন্তর্ভুক্তিকরণপত্র তাদের হাতে তুলে দেওয়া হয়।

সাধারণ সম্পাদক খন্দকার আরিফের উপস্থাপনায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনজুর আলম পাটওয়ারী ও গীতা থেকে পাঠ করেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুজন দাস।

সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কার্যকরী সদস্য খালেকুজ্জামান শামীম ও মহিউদ্দিন আল আজাদ, পর্যবেক্ষক সদস্যদের মধ্যে হোসেন বেপারী, জাহিদ হাসান ও রিয়াজ শাওন প্রমুখ।

বিজ্ঞাপন

সভায় সহ-সভাপতি কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন হীরা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, কার্যকরি সদস্য এনায়েত মজুমদার, মেহেদী হাসান সর্দারসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

প্রাথমিক সদস্য সরূপ পর্যবেক্ষক সদস্যরা হলেন, এম.আলী মুজিব, হোসেন বেপারী, জাহিদ হাসান, জহির হোসেন, মাইনুদ্দিন মিয়াজী, রিয়াজ শাওন, মোহাম্মদ উল্যাহ্ বুলবুল, মোশারফ হোসেন, নুর মোহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, মেহেদী হাসান রিমেল ও নজরুল ইসলাম জসিম।

প্রসঙ্গত, ১৭ জন সংবাদকর্মীর আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই কমিটির সুপারিশক্রমে ১০ জন, পরবর্তীতে সভাপতির কাছে আপিলে রিয়াজ শাওন ও নজরুল ইসলাম জসিমসহ ১২ জনকে পর্যবেক্ষক সদস্য পদে অর্ন্তভুক্ত করা হয়। দুই বছর পর তারা সহযোগী সদস্য হবেন এবং এক বছর পর প্রেসক্লাবের সাধারণ সভায় এক তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে তারা পূর্ণাঙ্গ সদস্য (সম্মানিত সদস্য) হতে পারবেন।

বিজ্ঞাপন

প্রকাশ থাকে যে, পর্যবেক্ষক সদস্য পদে আবেদনকৃত শর্তাবলীর তথ্য গোপন, মিথ্যা বা অসত্য প্রমাণিত হলে তার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। এছাড়া কোন সহযোগী সদস্য প্রেসক্লাবের সাধারণ সভায় এক তৃতীয়াংশ সদস্যের সম্মতি না পেলে তিনি পূর্ণাঙ্গ সদস্য (সম্মানিত সদস্য) হতে পারবেন না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ