আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৫ | ৩:১৫
Link Copied Successfully!

পৃথিবী বিখ্যাত মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ফাইনাল ইয়ারের রেজাল্ট প্রকাশিত হয়েছে।এতে প্রায় সব বিভাগেই বাংলাদেশি শিক্ষার্থীরা সেরা দশে স্থান করে নিয়েছেন।

রোববার আল আজহারের ‘হিস্ট্রি এন্ড সিভিলাইজেশ্যন’ ও গত সপ্তাহে ‘কুরআনিক সাইন্স এন্ড তাফসির’ ফ্যাকাল্টির রেজাল্ট প্রকাশিত হয়েছে।

কুরআনিক সাইন্সে সামগ্রিকভাবে সেরা দশে স্থান করে নিয়েছেন বাংলাদেশের হাবিবুল হাসান। তিনি ৯০% গড় নিয়ে সামগ্রিক মেধা তালিকায় ষষ্ঠ হয়েছেন। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে যার অবস্থান চার।

বিজ্ঞাপন

তার পাশাপাশি হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশ্যন বিভাগে সেরা দশে আছেন আব্দুল্লাহ আল ফারুক। তিনি সামগ্রিক ফলাফলে ৪র্থ স্থান অর্জন করেছেন এবং বিদেশি শিক্ষার্থীদের মধ্যে তার অবস্থান ২য়।

বাংলাদেশি শিক্ষার্থী হাবিুবুল হাসান ও আব্দুল্লাহ আল ফারুকের ঈর্ষনীয় ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে তাদের ফ্যাকলটির ডিন বলেন, আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীন ও ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় বিশ্বের ৮৩ টি দেশের শিক্ষার্থী এখানে পড়েন। এই হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে সেরা দশে উত্তীর্ণ হওয়া খুবই কঠিন। হাবিবুল হাসান ও আব্দুল্লাহ আল ফারুক সে অবিশ্বাস্য কাজটি করেছে। আমি তাদের বাবা-মা এবং শিক্ষকদের কৃতজ্ঞতা জানাই দীর্ঘ এই যাত্রায় তাদের পাশে থাকার জন্য। এবং উভয়কেই অভিনন্দন জানাই।

ঈর্ষনীয় এই ফলাফলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাবিবুল হাসান আজহারী বলেন, “আমি এর জন্য মহান আল্লাহ তাআলার প্রশংসা করছি। আমার সকল উস্তাদ ও বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। যাদের অক্লান্ত পরিশ্রম ও দুআয় আমি এতদূর আসতে পেরেছি। আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

বিজ্ঞাপন

উল্লেখ্য হাবিবুল হাসান রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ থেকে ২০২০ সালে বোর্ড স্ট্যান্ড ও মুমতাজসহ দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং আব্দুল্লাহ আল ফারুক জামিয়াতুল উলূমিল ইসলামিয়া থেকে ২০২০ সালে মুমতাজ হয়ে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

তারা তাহনীফ একাডেমি নামে একটি ইনস্টিটিউট পরিচালনা করেন।

এছাড়া ‘শরিয়া অ্যান্ড ল’ ফ্যাকাল্টির সেরা দশে স্থান করে নিয়েছেন বাংলাদেশের আহমাদুল্লাহ আল জামি। তিনি ৯০ শতাংশ গড় নিয়ে সামগ্রিক মেধা তালিকায় ষষ্ঠ হয়েছেন।বিদেশি শিক্ষার্থীদের মধ্যে যার অবস্থান চার।

তার পাশাপাশি এই ফ্যাকাল্টিতে বাংলাদেশি আরো চার শিক্ষার্থী সেরা দশে স্থান করে নিয়েছেন। তারা হলেন, আবদুল কাইয়ুম ফারুক ৯০শতাংশ গড় নিয়ে (পঞ্চম) শুআইবুল ইসলাম ৮৮.৭৪ শতাংশ গড় নিয়ে (সপ্তম) আনাস কাজি ৮৮.৩৪শতাংশ (অষ্টম)।

এছাড়া ইসলামিক থিওলজি ফ্যাকাল্টিতে স্নাতক শেষ বর্ষে আদিদা ও ফিলোসফি’ বিভাগে সেরা দশে স্থান পেয়েছেন বাংলাদেশের গোলাম রাব্বানী চৌধুরী (তৃতীয়) মুহাম্মদ জুনাইদ (ষষ্ঠ ) মুহাম্মদ সাজ্জাদ হোসাইন (অষ্টম)।

দাওয়াহ অনুষদে সেরা দশে আসেন দুইজন। মুহাম্মদ অলিউল্লাহ (তৃতীয়) আবদুল্লাহ আল আসিফ (পঞ্চম) এছাড়া ইসলামিক স্টাডিজে নবম স্থান অধিকার করেন মুহাম্মাদ শুআইব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ