হাজীগঞ্জে বাবার মৃত্যুর পর ছেলের বিবৃতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩, ২০২৫ | ২:৪১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা আনিছুর রহমান মজুমদারের বাবা মো. অলিউল্লা মজুমদারের মৃত্যু হয়। তার মৃত্যুতে ঢাকা থেকে ছেলে আনিছুর রহমান বাড়ীতে আসার চেষ্টা করলে হুমকী -ধমকী দেয়ায় স্থানীয়রা। বাবার জানাজায় আসতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেন তিনি। যা হুবহু তুলে ধরা হলো-

প্রিয় সম্মানিত ,

৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন বাসি, আসসালামু আলাইকুম। সকলকে জানাই- ঈদ মোবারক। আমি এবং আমার ভাই আনিছুর রহমান মজুমদার দীর্ঘদিন যাবত সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ভাবে আপনাদের সাথে জড়িত ছিলাম। সামাজিক, রাজনৈতিক ভাবে চলতে গিয়ে আমাদের মনের অজান্তে যদি কাউকে কোন কষ্ট দিয়ে থাকি, তাহলে আমি এবং আমার ভাই আন্তরিক ভাবে দুঃখিত। আপনারা অনেকেই আবগত আছেন যে গতকাল ঈদুল ফিতরের রাত ৯ ঘটিকায় আমাদের বাবা মোঃ অলিউল্লা মজুমদার ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বাবার মৃত্যুর সংবাদ শুনে, বাবাকে শেষ বারের মতো দেখবার এবং দাফন,কাফনের উদ্দেশ্যে আমরা ঢাকা থেকে বাড়িতে রওনা হই। মাঝ পথে যাওয়ার পর ফোনে জানতে পারলাম, গুটি কয়েক লোক আমার বাড়ির সামনে দাড়িয়ে হুমকি-ধমকি দিচ্ছে আমরা যাতে আমাদের বাবার জানাজা, দাফন, কাফনে অংশগ্রহণ না করি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা কোন উপায় না পেয়ে মাঝপথ থেকে ভারাক্রান্ত হৃদয়ে আবার ঢাকায় ফিরে আসতে বাধ্য হই। শেষ পর্যন্ত আমরা আমাদের বাবার শেষ দেখাটা এবং শেষ বিদায় টা দিতে পারলাম না। যাদের কারণে আমরা আমাদের বাবার শেষ বিদায় টা দিতে পারলাম না আল্লাহ পাক তাদের কে হেদায়েত দান করুক।আর এই অন্যায়ের বিচার আমরা আমাদের প্রিয় ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়নের দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের কাছে দিয়ে রাখলাম। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকেও স্বজনদের জানাজায় প‍্যারোলে মুক্তি দিয়ে জানাজা, দাফনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় ।অথচ রামপুরে বাবার জানাজায়- সন্তানদের অংশ নিতে দেওয়া হয়নি।ভালই হল,ভাল একটা উদাহরন হলো।আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার বাবাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমিন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ