শিশুকে পুকুরে ফেলে দেওয়া সেই শিক্ষক কারাগারে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২৫ | ৮:১৪
Link Copied Successfully!

কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় শিশু মাওয়াকে পুকুরে ফেলে হত্যাচেষ্টা করা সেই কলেজ শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার বিকালে ওই শিশুকে পানিতে ফেলে দেন শিক্ষক শাহজাহান।

বৃহস্পতিবার বিকালে এ ঘটনার পর রাতে ভুক্তভোগী শিশুর মা সামছুন নাহার তানিয়া বাদী হয়ে শিক্ষক শাহজাহানের বিরুদ্ধে মামলা করেন।

মঙ্গলবার সকালে কুমিল্লার আদালতে হাজিরা দিতে গেলে শিক্ষক শাহজাহানের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আমলি আদালত কুমিল্লা-২।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং সদর ইউনিয়নের পূর্বপাড়া সর্দারবাড়ির সৌদি আরব প্রবাসী নজির আহমেদের মেয়ে ৪ বছর বয়সি শিশুকন্যা মিফতাহুল মাওয়া ও তার বোন গালিবা সুলতানা (১০) বাসা থেকে খেলতে বের হয়। একপর্যায়ে সড়কের পাশে রাখা বালু দিয়ে খেলা করছিল মাওয়া। তখন প্রতিবেশী শাহজাহান এ দৃশ্যটি দেখে ক্ষিপ্ত হয়ে তাকে পাশের একটি পরিত্যক্ত পুকুরে ফেলে দেন।

এ সময় গালিবা সুলতানা শিক্ষকের পা ধরে ক্ষমা চাইলেও তিনি শিশুটিকে পানি থেকে না উঠিয়ে বাসায় চলে যান। পরে তার চিৎকারে শিশু মাওয়াকে বাঁচাতে এগিয়ে আসেন এক নারী পথচারী। তাকে উদ্ধার করে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

অভিযুক্ত শিক্ষক শাহজাহান ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির শিক্ষক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর থেকেই শিক্ষক পলাতক ছিলেন।

বিজ্ঞাপন

বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, শিশু মাওয়াকে পানিতে ফেলে হত্যাচেষ্টা মামলার আসামি শাহাজাহান কুমিল্লা আমলি আদালতে স্বেচ্ছায় জামিন চাইতে যান। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ