ইতিহাসের আজকের এই দিনে…

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২৪ | ২:০৩
Link Copied Successfully!

ঘটে যাওয়া আজকের এই দিনের ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু আমরা জানতে চাই। পাঠকের এ চাওয়া মাথায় রেখে নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ বুধবার, ২৭ নভেম্বর ২০২৪। ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।

১০০১ – পেশাওয়ারের যুদ্ধ সংঘটিত।

বিজ্ঞাপন

১৫৮২ – উইলিয়াম শেক্সপিয়ার বিয়ে করেন।

১৮৯৫ – বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার সমুদয় সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার দেয়ার জন্য তহবিল গঠন করেন।

১৯০১ – ওয়াশিংটন ডিসিতে আর্মি ওয়ার কলেজ প্রতিষ্ঠা করা হয়।

বিজ্ঞাপন

১৯১২ – আলবেনিয়ার জাতীয় পতাকা গৃহীত হয়।

১৯১৪ – ব্রিটেনে প্রথম নারী পুলিশ নিয়োগ দেয়া হয়।

১৯১৯ – প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তির সঙ্গে বুলগেরিয়ার নোই চুক্তি স্বাক্ষরিত।

১৯৩২ – পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে আক্রমণ না করার চুক্তি করে।

১৯৪০ – আততায়ীর গুলিতে রুমানিয়ার প্রধানমন্ত্রী ইয়ার্গাসহ ৬৪ জন নিহত হন।

১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর উপকণ্ঠে জার্মানি ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাদের মধ্যে ট্যাংক যুদ্ধ সংঘটিত হয়।

১৯৪৩ – চার্চিল রুজভেল্ট ও স্টালিন তেহরান সম্মেলনে মিলিত হন।

১৯৮০ – ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের গোড়ার দিকে ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরে এক অভিযানে ইরাকের নৌ বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়।

১৯৯২ – ব্রিটেনের রানী আয়কর দিতে শুরু করেন। তুর্কমেনিস্তান, কিরঘিযিস্তান, উজবেকিস্তান, কাযাকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান ও আজারবাইজান- অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ‘ইকো’তে যোগ দেয়।

 

জন্ম

 

 

 

১৭০১ – অ্যান্ডার্স সেলসিয়াস, সুইডিশ জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিদ ও গণিতবিদ।

১৮৫৭ – চার্লস স্কট শেরিংটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী, জীবাণুবিদ ও প্যাথলজিস্ট।

১৮৭০ – জুহ কুস্টি পাসিকিভি, ফিনল্যাণ্ডের ফিনিশ অধ্যাপক, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।

১৮৭৮ – যতীন্দ্রমোহন বাগচী, বাংলা ভাষার কবি।

১৮৮৮ – কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক।

১৮৯২ – আজিজুল হক, বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।

১৯০০ – আবদুর রশীদ তর্কবাগীশ, ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ।

১৯০৩ – লার্স অনসেজার, নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান বংশোদ্ভূত মার্কিন রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী।

১৯০৭ – হরিবংশ রাই বচ্চন, প্রখ্যাত ভারতীয় হিন্দি ভাষার কবি ও লেখক।

১৯১৩ – চিত্রনিভা চৌধুরী, বিশিষ্ট চিত্রশিল্পী।

১৯২৫ – মুনীর চৌধুরী, বাংলাদেশি ভাষাবিজ্ঞানী এবং শহীদ বুদ্ধিজীবী। আবদুস সালাম (ভাষা শহীদ), ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন শহীদ।

১৯৪০ – ব্রুস লী, চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা। চীনের রাজা জিয়াওজিংয়ে।

১৯৫২ – বাপ্পী লাহিড়ী ভারতীয় উপমহাদেশের সঙ্গীত পরিচালক।

১৯৫৪ – শ্রীলংকার বিচ্ছিন্নতাবাদী তামিল দল লিবারেশন টাইগার্স ফর তামিল ইলামের প্রতিষ্ঠাতা নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ।

১৯৬৪ – রবার্ট ম্যান্সিনি, সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।

১৯৭৯ – টেমু টাইনিও, ফিনিশ ফুটবলার।

১৯৮৪ – সানা নিলসেন, সুইডিশ গায়িকা।

১৯৮৬ – সুরেশ কুমার রায়না, ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু

খ্রিস্টপূর্ব ৮ অব্দ – হোরেস, রোমান সেনা ও কবি।

১৫৭০ – জাকপ সান্সভিনো, ইতালিয়ান ভাস্কর ও স্থপতি।

 

১৫৯২ – সুইডেনের রাজা তৃতীয় জন।

১৮৫২ – অগাস্টা অ্যাডা, কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক।

১৯৪০ – নিকলাএ ইওরগা, রোমানিয়ান ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও ৩৪তম প্রধানমন্ত্রী।

১৯৫৩ – ইউজিন ও’নিল, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন নাট্যকার।

১৯৭১ – হারুনুর রশীদ (বীর প্রতীক), বাংলাদেশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

১৯৭৭ – ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক ছাত্রনেতা আতাউর রহমান।

১৯৮১ – লটে লেনয়া, অস্ট্রিয়ান গায়িকা ও অভিনেত্রী।

১৯৮৪ – অসিতবরণ মুখোপাধ্যায়, বাঙালি অভিনেতা এবং গায়ক।

১৯৯০ – স্বৈরশাসন বিরোধী আন্দোলনের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন।

১৯৯৮ – গবেষক ও লেখক নরেন বিশ্বাস।

২০০৮ – বিশ্বনাথ প্রতাপ সিং, ভারতীয় রাজনীতিবিদ ও অষ্টম প্রধানমন্ত্রী।

২০১৪ – ফিলিপ হিউজ, অস্ট্রেলীয় ক্রিকেটার।

২০২০ – আলী যাকের, বাংলাদেশি অভিনেতা, ব্যবসায়ী ও কলামিস্ট।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ