সচিবালয়ে আটক শিক্ষার্থীদের মধ্যে ২৮ জনের মুচলেকায় মুক্তি, বাকিদের বিরুদ্ধে মামলা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২৪ | ১২:৫২
Link Copied Successfully!

বৈষম্যহীন’ ফল প্রকাশের দাবিতে গতকাল বুধবার সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় ৫৪ জন শিক্ষার্থীকে আটক করেছিল পুলিশ। এদের মধ্যে ২৮ জন মুচলেকা দেওয়ায় তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। বাকিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান বলেন, ‘৫৪ জন শিক্ষার্থীর ম‌ধ্যে ২৮ জনকে মুচ‌লেকা দি‌য়ে ছে‌ড়ে দেওয়া হ‌য়ে‌ছে। বা‌কিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দি‌য়ে গ্রেপ্তার দেখা‌নো হ‌য়ে‌ছে। শাহবাগ থানায় এ নি‌য়ে মামলা হ‌য়ে‌ছে।’

বিজ্ঞাপন

এরআগে, বুধবার বেলা ৩টার দিকে সচিবালয়ের ভেতর ঢুকে পড়ে এইচএসসি অকৃতকার্য শিক্ষার্থীরা। সচিবালয়ে ঢুকে শিক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাসদস্যরা অবস্থান নেয়।

শিক্ষার্থীরা জানায়, সব বিষয়ে এসএসসির ফল অনুযায়ী এইচএসসির ফল চায় তারা। পাশাপাশি বিভিন্ন বোর্ডে তাদের ওপর হামলার বিচার দাবি আন্দোলকারীদের। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয় না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। পরে শিক্ষার্থীদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

সত্র, :  ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ