সুবিদপুরের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হলেন এমরান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৪ | ৬:৩৪
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হলেন মো. এমরান পাটোয়ারী ও সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ মোল্লা।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে দক্ষিণ সুবিদপুর সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের নাম ঘোষণা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোঃ মফিজুল ইসলাম চৌধুরী।

সম্মেলনে মো. মফিজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন মিয়াজী, সাধারণ সম্পাদক আলহাজ্ব ঈমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা, যুবদলের আহবায়ক এমরান হোসেন, যুবদল নেতা মামুন বেপারী, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদ ভুঁইয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির হোসেন মোল্লাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক