মতলব উত্তরে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে

শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করবো: তানভীর হুদা 

সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ৭, ২০২৪ | ৬:৪৪
Link Copied Successfully!

বিএনপি শঙ্কামুক্ত ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঠান বজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

তিনি বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। তাই অতীতের ন্যায় এবারো আপনারা আপনাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে নির্ভয়ে উদযাপন করবেন, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বিজ্ঞাপন

মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি গোপাল চন্দ্র, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম ভূইয়া, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দীন সাবেক ছাত্র নেতা নাজমুল ইসলাম প্রধান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন