মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে সচেতনমূলক সভা

সকলে ঐক্যবদ্ধ হয়ে মা ইলিশ রক্ষা করতে হবে: জেলা প্রশাসক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৭, ২০২৪ | ৬:২৬
Link Copied Successfully!

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, এবারবের মা রক্ষা অভিযান একটু ব্যতিক্রম হবে। যেকোনো মূল্যে জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করা হবে। সুতরাং নিষিদ্ধ সময়ে নদীতে জাল ফেলা থেকে বিরত থাকবেন।

৬ অক্টোবর রবিবার বিকালে মোহনপুর লঞ্চঘাটে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত মা ইলিশ রক্ষায় সচেতনমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, মা ইলিশের মধ্যে যদি ৪০ শতাংশ মাছ ডিম ছাড়তে পারে তাহলেও ২৫ শতাংশ বেশি উৎপাদন হবে। তার মানে আপনারা যারা মৎস্যজীবি তারাই বেশি লাভবান হবেন। তাহলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মা ইলিশ রক্ষা করতে হবে। সরকারের পক্ষ আপনাদের খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ দিচ্ছে। তাই নিষিদ্ধ সময়ে এই ২২ দিন সকলে মা ইলিশ রক্ষার্থে নদীতে জাল ফেলা থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাসের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, জেলে প্রতিনিধি ফুলচাঁন বর্মন প্রমুখ। সভায় মেঘনা নদীর তীরবর্তী এলাকার জেলে সম্প্রদায়, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন