আলাউদ্দিন আরিফ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন 

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ অক্টোবর ৭, ২০২৪ | ৫:৫৫
Link Copied Successfully!
চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আরিফ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ডের অনুমোদন দিয়েছে।
রোববার (৬ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখার উপসচিব মো. ইব্রাহিম ভুঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দেশ সেরা ক্রাইম রিপোর্টার সাংবাদিক আলাউদ্দিন আরিফ বর্তমানে দৈনিক কালবেলা পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি দৈনিক জনকণ্ঠ, আমার দেশ, যুগান্তর, দেশ রূপান্তর,বাংলাদেশ প্রতিদিন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় অত্যন্ত বিচক্ষণতা ও সুনামের সহিত ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
আলাউদ্দিন আরিফ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় কচুয়ার সকল শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক