হাইমচরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪ | ১২:২৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাইমচরে খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন মোল্লা (৮) ও তার ছোট বোন মরিয়ম আক্তার (৬) নীলকমল ইউনিয়নের পল্লী চিকিৎসক মো. রতন মোল্লার সন্তান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য স্বপন মোল্লা জানান, মোহাম্মদ হোসেন ও মরিয়ম দুই ভাই-বোন খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

বিজ্ঞাপন

বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাখাওয়াত জানান, রবিবার দুপুরে ঈশানবালা মৎস্য আড়ত এলাকায় ওষুধ ব্যবসায়ী মো. রতনের ছেলে ও মেয়ে বাড়ির পাশে খেলতে যায়। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর পানিতে পড়ে ভেসে যায় তারা।

 

ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা ৯৯৯ নাম্বারে কল দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাঁদপুরের টিম এসে নদীতে খোঁজ না পাওয়ায় স্থানীয়রা পরে জেলেদের জাল দিয়ে নদী থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাটি যেহেতু নদীকেন্দ্রিক, সেহেতু নৌ পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা