চাঁদপুর আল-মানার হাসপাতালে প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাংচুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৪ | ৭:৩৪
Link Copied Successfully!
চাঁদপুর শহরের মিশন রোডের আল-মানার হাসপাতালে চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলায় তানভীন (২৮) নামের প্রসূতির মৃত্যু হয়েছে। তবে সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম হয়েছে।
বুধবার সকালে হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে। তবে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের প্রবেশ গেইটের দরজার গ্লাস ভাংচুর করে।
নিহত তানভীন সদর উপজেলার মহামায়া এলাকার  পল্লী বিদ্যুৎ এলাকার মোঃ আলী জিন্নাহের স্ত্রী। ঢাকা একটি ডেইরি ফার্মে চাকুরী করেন।
জানা যায়, চাঁদপুর শহরের মিশন রোড এলাকার আল-মানার হাসপাতালে প্রসব ব্যাথার কারনে তানভীন কে ভর্তি করানো হয়। পরে ডাঃ রোওশাবা নাসরিন (রুমু) সিজার করান। সিজার করার সময় প্রসূতি তানভীন মৃত্যু বরন করলেও পুত্র সন্তানের জন্ম হয়। কিছুক্ষন পর রোগীর মৃত্যু নিশ্চিত হলে ডাঃ রোওশাবা নাসরিন (রুমু) হাসপাতাল ত্যাগ করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সময় রোগীর স্বজনদের সাথে বৈঠকে বসে ৫ লক্ষ টাকা রফাদফা করে, দাফনের জন্য প্রসূতিকে অ্যাম্বুলেন্স দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। একপর্যায়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের প্রবেশ গেইটের দরজার গ্লাস ভাংচুর করে। এর পূর্বেও এই হাসপাতালে সিজার করতে গিয়ে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অনেকে অভিযোগ করেন।
স্বামী মোঃ আলী জিন্নাহ কান্না কন্ঠে বলেন, সিজারের পর আমার বাচ্চাকে বেডে রেখে চিকিৎসক ও নার্স সবাই পালিয়ে গেছে। আমার সন্তানরা মা হারা হয়ে গেল রে।
তবে এ বিষয়ে বক্তব্যের জন্য ডাঃ রোওশাবা নাসরিন (রুমু)র মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা