ছেংগারচর পৌরসভার শিকিরচরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৪ | ৮:০৬
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার শিকিরচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল হুদার জেষ্ঠ্যপুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশনায় রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিকিরচর বেড়ি বাঁধে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ উদ্বোধন করা হয়।

বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোসলেম বেপারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর।

তিনি আরো বলেন, দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, দলের উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

এই সময়ে আরও উপস্থিত ছিলেন- পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, বিএনপি নেতা হান্নান লস্কর, ইসমাইল বেপারী, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম সরকার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবুল আলম রাজিব, পৌর কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব, যুবদল নেতা মো. ধলু বেপারী, শাহ আলম বেপারী, আনিছুর রহমান বেপারী, হৃদয় মিয়াজী, সাইফুল ইসলাম বেপারী, রজ্জব আলী, রাজিব’সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা