ফরিদগঞ্জে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে স্মারকরিপি প্রদান

ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৪ | ৪:২০
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও উপজেলা প্রশাসনের কাছে গণস্বাক্ষর যুক্ত স্মারকরিপি প্রদান করা হয়েছে।

গতকাল রোববার (০১ সেপ্টেম্বর) দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও
মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আজ সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে ওই কলেজের শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মৌলি মন্ডলের কাছে অধ্যক্ষ হরিপদ দাসের অপসারণ চেয়ে স্বারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বিক্ষুব্ধরা এক দফা এক দাবি, দুর্নীতিবাজ অধ্যক্ষ  হরিপদ দাসের পদত্যাগের দাবী জানিয়ে নানান স্লোগান দিতে
থাকে। পরে অধ্যক্ষের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয় তুলে ধরেন বক্তারা।

বিজ্ঞাপন

তারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে কলেজের অধ্যক্ষ হরিপদ দাস
নিজেকে আওয়ামী লীগের ক্যাডার হিসেবে পরিচয় দিতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি থানা থেকে পুলিশ
এনে শিক্ষার্থীদের হয়রানি করতেন।

এ সময় উক্ত কলেজের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী ও স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক মো. হারুনুর রশিদ, ড.  আসাদুজ্জামান, মাওলানা হেলাল আহমেদ,খোরশেদ আলম চৌধুরী, অভিভাবক মোবারক হোসেন কালু, শিক্ষার্থী মো. রাসেল হোসেন, ইসরাত জাহান, মো. নাহিদসহ আরো অনেকেই বক্তব্য রাখেন ।

বিজ্ঞাপন

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল বলেন, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষকরা একটি স্মারকলিপি পেয়েছি। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬ আগস্ট থেকে গল্লাক ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস কলেজে অনুপস্থিত ও আত্মগোপণে থাকায় তার বক্তব্য পাওয়া
যায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা