মাছ শিকার করতে গিয়ে লাশ হয়ে ফিরলো ফরিদগঞ্জের সজিব

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ২৪, ২০২৪ | ১০:২০
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জে রাতে মাছ ধরতে গিয়ে মো. সজিব (২৩) হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) মধ্যরাতে টেটা দিয়ে মাছ শিকার করতে যায় সে। শনিবার ( ২৪ আগস্ট) ভোর রাতে বাড়ির পাশের একটি জলাবদ্ধ স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত সজিব হোসেন উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের মো. আব্বাস বেপারীর ছেলে।
সজিবের বাবা মো. আব্বাস বেপারী বলেন, তার ছেলের আগে মৃগী রোগ থাকলে বছর খানেক পূর্বে সে ভালো হয়ে যায়। পরে গত ৬ মাস পূর্বে তাকে বিবাহ দিয়েছেন। যখন যে কাজ পেত সেই কাজ করে জীবিকা নির্বাহত করতো সে। গত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারনে রাতে মাছ শিকার করেছে, সে গতরাতেও মাছ শিকারে গিয়ে আর ফিরে আসেনি।
স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন জানান, গত এক সপ্তাহ যাবৎ টানা বৃষ্টির কারনে ওই গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সজিব গত কয়েকদিন রাতে মাছ শিকার করতে যায়। প্রতিদিন মাছ শিকার করে চলে আসলেও শনিবার রাতে সে আর ফিরে আসেনি। সকালে স্থানীয়রা মিলে তার পরিবারের লোকজন তাঁকে খোজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ি থেকে একটু দূরে কাতার প্রবাসীর স্ত্রী নিপা আক্তার নামে এক গৃহবধু সজিবের মরদেহ পুকুরের কিনারায় ভাসতে দেখে ডাক চিৎকার দিলে ঘটনাস্থল থেকে তার মৃত দেহ উদ্ধার করে স্বজনেরা।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজিবের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। সজিব মৃগী রোগী ছিলো। তার মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। তার বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। পরবির্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী