ওনুআ মুক্ত স্কাউটরা দেশসেবায় এখন থেকেই নিজেদের তৈরি করবে: মামুনুর রশিদ পাঠান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৮, ২০২৪ | ৬:০৩
Link Copied Successfully!
ফরিদগঞ্জে ওনুআ মুক্ত স্কাউট গ্রুপের এর দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ওনুআ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্মসম্পাদক জাহাঙ্গীর আলম পাটওয়ারী, সাংবাদিক জাকির হোসেন সৈকত।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শৃঙ্খলাবদ্ধ করে জীবনকে এগিয়ে নিতে স্কাউটিংয়ের বিকল্প নেই। দুর্যোগ দু:সময়েও স্কাউটরা নিজেদের জীবনের দিকে না তাকিয়ে সেবার মানসে নিরলস কাজ করে চলছে। সর্বশেষ উদহারণ গণঅভ্যুথানের পরবর্তী সময়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের সাথে স্কাউটা কাজ করতে দেখা গেছে। আমাদের ফরিদগঞ্জেও ঈদের পুর্ব সময়ে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে দেখা গেছে স্কাউটের বিভিন্ন গ্রুপকে। আমি আশা করবো আজকের এই দীক্ষা গ্রহণের মাধ্যমে ওনুআ মুক্ত স্কাউটরা নিজেদের উজাড় করে দিবে এবং দেশসেবায় এখন থেকেই নিজেদের তৈরি করবে।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, সদস্য মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু, মেঘনাপাড় মুক্ত স্কাউটস এর সিনিয়র সদস্য জাহিদুল ইসলাম ফাহিম, রেদোয়ান খান প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা