শাহরাস্তির শুরসইতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৪ | ১:০৪
Link Copied Successfully!

চাঁদপুরে সাহারাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের শুরসই গ্রামে আদালতের আদেশ অমান্য করে পাকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অভিযোগ করেছেন ওই গ্রামের আলমগীর হোসেন।

তার স্ত্রী সেলিনা বেগম জানান, তাদের বাড়ির শহিদুল্লাহ দর্জির ছেলে জসীমউদ্দীন সহ তার পরিবারের সদস্যরা আলমগীর হোসেনের সম্পত্তি দখল করে জোরপূর্বক দেয়াল ভেঙ্গে পেলেছে । একই স্থানে রাতে রাতে জায়গা দখল করে দেয়াল নির্মান করেছে।

এ ব্যাপারে চাঁদপুর আদালতে মামলা করলে আদালত এই জায়গার উপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু এ নিষেধাজ্ঞ অমান্য করে জসিম উদ্দিন দর্জি জোরপূর্ব পাকা ঘর নির্মাণ করছে।

বিজ্ঞাপন

জায়গার মালিক আলমগী হোসেন দর্জি জানান, আমার বাড়ির শহিদুল্লাহ দর্জির ছেলে জসীমউদ্দীন, জসিমের স্ত্রী লাকি আক্তার, জসিমের ভাই ওয়াসিম, তার মা দৌলতের নেছা আমার বাড়ির আমার ক্রয়কৃত সম্পত্তির উপর এসে পাকা ঘর নির্মাণ করছে। শুধু তাই নয়, তারা আমার দেয়াল ভেঙ্গে তাদের দেয়াল উঠাচ্ছে। এছাড়াও প্রতিনিয়ত গালমন্দ ও মারার জন্য তেড়ে আসে। এই মুহুর্তে আমার পরিবার নিয়ে নিরাপত্তহীনতায় ভুগছি।

এ বিষয়ে আমি চাঁদপুর আদালতে মামলা করলে আদালত এই জায়গার উপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তারা তারা আদালতের এ নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক পাকা ঘর ও দেয়াল নির্মান করে। আমরা এ বিষয়ে শাহারাস্তি থানা পুলিশকে অভিহিত করলে থানা পুলিশ আমাদেরকে আদালতে যাবার পরামর্শ প্রদান করেন।

স্থানীয় ইউপি সদস্য আইয়ু আলী জানান, আমরা বার বিষয়টা নিয়ে কথা বলেছি তারা মানতে চায়না তাই আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি।

বিজ্ঞাপন

অভিযুক্ত জসিমের মোবাইলে বার বার ফোন করা হলেও তাকে পাওয়া যায় নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা