ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১১, ২০২৪ | ৫:২৩
Link Copied Successfully!
ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞা অমান্য করে  ভবন নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে ফরিদগঞ্জ বাজারের ওয়াপদা সংলগ্ন গাজী বাড়ির প্রবেশ মুখের ভবনের দেয়াল নির্মানের অভিযোগ উঠেছে দলিল লেখক হোসেন গাজীর বিরুদ্ধে।
ভুক্তভোগী হাসান গাজী এই প্রতিবদেককে জানান, ২০১৫ সাল থেকে হোসেন গাজী জোরপূর্বক ভাবে সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে ও ফরিদগঞ্জ থানায় একাধিকবার বৈঠক হলেও বৈঠকের সিদ্ধান্ত না মেনে হোসেন গাজী পেশি শক্তি প্রয়োগ করে যাচ্ছেতাই করে যাচ্ছেন। পরে একেবারে অতিষ্ঠ হয়ে আমাদের সম্পত্তি ফিরে পেতে ২০২৩ সালের ৮ নভেম্বর আদালতে একটি অভিযোগ দায়ের করি আমরা ৷ অভিযোগের আলোকে ২০২৩ সালের ২৯ নভেম্বর সম্পত্তিগত বিরোধ মিমাংসা না হওয়া পর্যন্ত সম্পত্তির উপর নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় জেলা দায়রা জজ আদালত। এর পর কাজ বন্ধ থাকলেও দেশের বর্তমান পরিস্থিতিতে সুযোগ কাজে লাগিয়ে শুক্রবার (৯ আগস্ট) সকালে থেকে দেখছি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হোসেন গাজী নিজে দাড়িয়ে থেকে তাড়িগড়ি করে ভবনের দেয়াল নির্মানের কাজ করছেন।
এদিন সকালে গঠনাস্থলে গিয়ে দেখা যায় ৬/৭ জন শ্রমিক তড়িগড়ি করে করে দেয়াল নির্মানের কাজ করছেন। এসময় কাজের নিষেধাজ্ঞার বিষয়ে নির্মাণ শ্রমিকদের জিজ্ঞেস করলে তারা বলেন নিষেধাজ্ঞার বিষয়টি জেনেই আমরা কাজ করছি।
এ বিষয়ে ভুক্তভোগী হাসান গাজী  ফরিদগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌলি মন্ডলকে বিষয়টি সম্পর্কে অভিহিত করলে তিনি, সেনাবাহিনীর মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। দিনবর কাজ করা শেষে এদিন বিকিলে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাজ বন্ধ করা হয়৷

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা