ফরিদগঞ্জে কিস্তির টাকার জন্য ঘরে তালা

ফরিদগঞ্জ প্রতিনিধি, চাঁদপুর
আপডেটঃ জুলাই ৮, ২০২৪ | ১২:৫০
Link Copied Successfully!
এনজিও থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় কাঁচামাল বিক্রেতার ঘরে তালা দিয়েছে এনজিও কর্তৃপক্ষ।
৪ জুলাই বৃহস্পতিবার থেকে ৭ জুলাই রবিবার পযর্ন্ত ঘরে ঢুকতে না পেরে ৪ সন্তান নিয়ে ঘরের দরজার সামনে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। ঘটাটি ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পুটিয়া (গ্রামের সওদাগর বাড়ির) এলাকায় ঘটে।
ঘটনার আলোকে জানা যায় বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সোপিরেট এনজিও হাইমচর শাখা কর্তৃপক্ষ ঐ দম্পতির ঘরে তালা লাগিয়ে দেয়।
ঘটনা নিশ্চিত করেন, কাঁচামাল বিক্রেতা ভোরহান সওদাগর এবং তার স্ত্রী গৃহিনী মাকছুদা বেগম। তারা চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পুটিয়া গ্রামের সওদাগর বাড়িতে  দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন।
ভোরহান উদ্দিন বলেন,২ লক্ষ টাকা ঋণ নিয়েছি, নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছি, তারা আর মাত্র ৪৮ হাজার টাকা পাবে, বইতে আমার জমাও আছে কিছু টাকা। বৃষ্টির কারণে কাঁচামালে নষ্ট হয়ে যাওয়ায় লস ঘুনতে হচ্ছে, তাই ২ টি কিস্তি দিতে দেরি হওয়ার কারণে সোপিরেট এনজিও এর কর্মকর্তা এসে আমার ঘরে তালা লাগিয়ে দেয়, আজ ৩ দিন যাবৎ ঘরে প্রবেশ করতে পারি না, ৪ টি সন্তান নিয়ে অনাহারে জীবন পার করতে হচ্ছে।
সোপিরেট ক্রেডিট প্রোগ্রামের ফিল্ড অফিসার আতিকুর রহমান জানান, মাকসুদা আক্তার ঋনের টাকা দিতে না পারায় অফিসের নির্দেশে তালা আটকিয়ে দিয়েছি।
সোপিরেট ক্রেডিট প্রোগ্রামের এনজিওর শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন,
ঋণ গ্রহীতার ঘরে তালা লাগানোর কোনো নিয়ম নেই। এটা পরিস্থিতির কারণে হয়েছে। গ্রাহকরা বলছে তালা লাগিয়ে দিতে।
উপজেলার ১২নং পশ্চিম চরদুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান মাষ্টার জানান, এই সংস্থাটি ঋনের টাকা না পেলে আমাকে জানানো উচিত ছিলো, প্রয়োজনে আমি ঋনের টাকা পরিশোধ করে দিতাম, কিন্তু তারা বসতঘরে তালা দিয়ে মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করতে পারেনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল   জানান, বিষয়টি আমি এখন শুনেছি , খোঁজ খবর নিয়ে দেখবো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা