ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত আবদুল্লাহ গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৪ | ৭:২৭
Link Copied Successfully!

ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. আব্দুল (৫৫)কে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৬ জুলাই) থানার ওসি মো. সাইদুল ইসলামের নির্দেশে এস আই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার সুধারাম উপজেলায় অভিযান চালিয়ে ডাকাত মো. আব্দুল ওরুপে আবদুল্লাহকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাত মো. আব্দুল ওরপে আবদুল্লাহ নোয়াখালী জেলাধীন সুধারাম উপজেলার মনসাদপুর গ্রামের দাই বাড়ির আলী আহমদের ছেলে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জসহ বিভিন্ন থানায় ৫টি ডাকাতির মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসের ১১ তারিখ রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা হাজী বাড়ির মো. শহিদ উল্যাহ’র ঘরে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতদল প্রবেশ করে। এরপর ডাকাতরা ঘরে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন নিয়ে যায়। এরপর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতির ঘটনায় শহিদ উল্যাহ’র স্ত্রী মাজুদা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনায় নোয়াখালী জেলার সুধারাম উপজেলা থেকে ডাকাত আব্দুলকে গতকাল রাতে গ্রেফতার করে রোববার (৭ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা স্বীকার করেছে ডাকাত আব্দুল্লাহ।

উল্লেখ্য, এর আগেও পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত দলের আরো ৩ জনকে আটক ও লুটকৃত মালামাল উদ্ধার করে আদালতে প্রেরণ করা হয়। তাদের দেয়া তথ্যমতে আব্দুল্লাকে চিহ্নিত করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা