চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২, ২০২৪ | ৩:২৭
Link Copied Successfully!
সারাদেশের ন্যায় দ্বিতীয় দিনের মতো কর্ম বিরতি পালন করছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (পহেলা জুলাই) সকালে হাজীগঞ্জে  চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর  কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধনে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জরুরী সেবা অক্ষুন্ন রেখে কর্মবিরতি চলমান রাখার কথা তুলে ধরেন।
একই দাবিতে আগেরদিনের ন্যায় মঙ্গলবার (২-জুলাই) সকাল ১০ টা থেকে কর্মবিরতিতে অংশ নেয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফারুক হোসেন জানান, দুইদিন ধরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় তিন শতাধিক কর্মকর্তা- কর্মচারী এই কর্মসূচিতে যোগ দেয়। দাবীগুলোর মধ্যে পল্লী বিদ্যুৎ বোর্ডের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি বিধি সমন্বয় সাধন করতে হবে।  চুক্তিভিত্তিক নিয়োগকৃত কর্মচারীদের নিয়োগ স্থায়ীকরণ করতে হবে এবং  পল্লী বিদ্যুৎ সমিতির চাকরির কর্মকর্তা কর্মচারীদের সরকারি নীতিমালা অনুযায়ী বিভিন্ন পদের সমন্বয় সাধন করতে হবে। এসব দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা