ফরিদগঞ্জে তিন ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৭, ২০২৪ | ৯:০৯
Link Copied Successfully!

ফরিদগঞ্জে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় ৩টি ইটভাটার মালিককে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর মনিটরিং এণ্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী। বিকেলে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, আজ দুপুরে ফরিদগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর মনিটরিং এণ্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় পূর্ব গাজীপুরের চরবসন্ত এলাকার মেসার্স চরবসন্ত ব্রিকস, গাজীপুর এলাকার মেসার্স মাহবুব চেয়ারম্যান ব্রিকস, মানিক রাজ এলাকার মেসার্স মানিক রাজ ব্রিকস মালিককে ২০ হাজার টাকা করে প্রত্যেককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নানসহ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স ও ফরিদগঞ্জ থানার চৌকস পুলিশ দল এবং ইটভাটার অগ্নি নির্বাপনের জন্য ফরিদগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সক্রিয় সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, অবৈধভাবে পরিচালিত ইটভাটা সমূহের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা