মতলব উত্তরে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৮, ২০২৪ | ৪:২২
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলায় বস্তুনিষ্ঠতা, সাহসীকতা, নিরপেক্ষতাকে সঙ্গী করে দেশের পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
যায়যায়দিন পত্রিকার মতলব প্রতিনিধি নাজমুল হক প্রধান এর আয়োজনে শুক্রবার (০৭ জুন) বিকাল ৫টায় পৌরসভার ছেংগারচর বাজারের এসএন ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ সময় কেক কেটে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির মতলব প্রতিনিধি সুমন আহমেদ, দপ্তর সম্পাদক ও দৈনিক চাঁদপুর সময় পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, দৈনিক আজকের জনবানী পত্রিকার মতলব প্রতিনিধি শামীম মিয়াজী, পাঠক সংবাদের মতলব উত্তর প্রতিনিধি সোহেল রানা।
এ সময় মনিরুল ইসলাম মনির বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে যায়যায়দিন পত্রিকা। বর্তমানে পাঠক প্রিয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, ইতিহাস-ঐতিহ্য, উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা, সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে এদেশের মাটি ও মানুষের অধিকারে কথা তুলে ধরার কারনে পাঠকের প্রিয় পত্রিকা এখন দৈনিক যায়যায়দিন। তাই সকল উন্নয়ন কাজে সাংবাদিক ও প্রশাসন এক সাথে কাজ করলে খুব দ্রুত মতলবের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নেয়া সম্ভব হবে।
সেই সাথে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক, সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদকর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী