মতলব উত্তরে বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু

সুমন আহমেদ
আপডেটঃ মে ২৩, ২০২৪ | ৫:৪৬
Link Copied Successfully!

লিচু পরিপক্ক হতে আরো কিছুদিন সময় লাগতে পারে। তার আগেই মতলব উত্তরের বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে মৌসুমের এ ফলটি। মৌসুমের নতুন ফল হওয়ায় অনেকেই কিনছেন। আবার অনেকে বেশি দাম ও অপরিপক্ক  হওয়ায় কিনছেন না। এ দিকে অপরিপক্ক এসব লিচু না খেতে পরামর্শ দিয়েছেন স্থানীয় চিকিৎসক। পৌরসভার ছেংগারচর বাজারের অগ্রণী ব্যাংকের নিচে রাস্তার মোড়ে মৌসুমী ফল লিচুর পসরা সাজিয়ে বসেছেন কয়েকজন ফল বিক্রেতা।

দেশী জাতের প্রতি ১০০ লিচু ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি করছেন তারা। লিচু ক্রেতা আবু সাঈদ উজ্জ্বল জানান, মৌসুমের নতুন প্রথম ফল কিনে বাড়িতে নিয়ে যাচ্ছি। আকারে ছোট হলেও দাম প্রতি শ ৩৫০ টাকা। পরে দর দাম করে ৩০০ টাকা দিয়ে কিনলাম।

 

বিজ্ঞাপন

কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম জানান, গত দুই দিন আগে শখ করে বাজার থেকে এক শ লিচু কিনেছিলাম।  তবে বাড়িতে নিয়ে দেখি এসব লিচুর ভিতরে কিছুই নেই, না মিষ্টি, না টক, বিস্বাদ মনে হয়েছে। আমার মনে হয় আরো কয়েকদিন পরে কিনলে ভালো হতো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফল বিক্রেতা জানান, এসব লিচু ২০০-২২০ টাকা শ দরে আমাদের কিনা। বিক্রি করছি ৩০০ থেকে ৩৫০ টাকা শ দরে। অনেকে মৌসুমের নতুন ফল দেখে কিনছেন, আবার অনেকে অপরিপক্ক দেখে এড়িয়ে যাচ্ছেন। তবে আমরা পরিচিত কারো কাছে এ ফল বিক্রি করছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক ছেংগারচর বাজারের এক ফলের আড়তদার জানান, বাজারের কয়েকজন ফল বিক্রেতা বেশি লাভের আশায় এসব অপরিপক্ক লিচু কিনে এনে বিক্রি করছেন। আসলে লিচুর পরিপক্কতা হতে আরো ১০/১২ দিন সময় লাগবে। লিচুর বাজার এখনও জমে উঠেনি বলে তিনি জানান।

বিজ্ঞাপন

 

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম জানান, এসব অপরিপক্ক লিচুতে কেমিক্যাল ব্যবহার করে পাকানো হয়। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। অপরিপক্ক লিচু খেলে পেটের পীড়া, বদহজম, কিডনী সমস্যাসহ আরো নানা ধরনের মারাত্মক শারিরিক সমস্যা হতে পারে। বাজারে উঠা এসব অপরিপক্ক ফল না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা