ঈদ সামনে রেখে মসলার বাজারে ‘আগুন’

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৬, ২০২৪ | ৩:৪৫
Link Copied Successfully!

পবিত্র ঈদুল ফিতর ঘিরে ভিড় জমে উঠেছে রাজধানীর বিভিন্ন মসলার বাজার। কয়েকটি মসলার দাম কমলেও বাজারে যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আগুন। ঈদ সামনে রেখে বাহারি রান্নার অন্যতম উপকরণগুলোর দামও বেড়েছে কয়েকগুণ। মসলার প্রকারভেদে কেজিপ্রতি ২০ টাকা থেকে বেড়েছে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত।

শনিবার (৬ এপ্রিল) রাজধানীর বাসাবো মাদারটেক ও আশেপাশের বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, রমজানের আগে ইন্ডিয়ান জিরা কেজিপ্রতি ১২০০ টাকায় বিক্রি হলেও কেজিপ্রতি ৪০০ টাকা কমে এখন ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিপ্রতি ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে শাহী জিরা আর ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে মিষ্টি জিরা।

বিজ্ঞাপন

 

রমজানের আগে ৬০০ টাকার কেজির রাঁধুনি কেজিপ্রতি ২০০ টাকা কমে এখন ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মেথি ১৬০ টাকা কেজি, পাঁচফোড়ন ২২০ টাকা কেজি, চীনাবাদাম ১৮০ টাকা কেজি, কাজুবাদাম ১৩০০ টাকা কেজি, পেস্তাবাদাম ৩ হাজার ৬০০ টাকা কেজি, ত্রিফলা ১৬০ টাকা কেজি, জয়ফল ১৩০০ টাকা কেজি, তেজপাতা ১২০ টাকা কেজি, সাদা গোলমরিচ ১ হাজার ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এছাড়া ১২০ টাকা কেজির ধনিয়া কেজিপ্রতি ১৩০ টাকা বেড়ে ২৬০ টাকায়, ১২০ টাকা কেজির সরিষা ১৪০ টাকায়, ৫০০ টাকা কেজি দরের কিশমিশ কেজিপ্রতি ৮০০ টাকা, ২ হাজার ৬০০ টাকা কেজির গোল্ডেন এলাচ কেজিপ্রতি ২৮০০ টাকা, ২ হাজার ২০০ টাকা কেজির বড় এলাচ কেজিপ্রতি ৪০০ টাকা বেড়ে ২ হাজার ৬০০ টাকা, ৯০০ টাকা কেজির গোলমরিচ ১ হাজার ১০০ টাকা, ১ হাজার ৮০০ টাকা কেজির লবঙ্গ কেজিপ্রতি ২০০ টাকা বেড়ে ২ হাজার টাকা, ৩ হাজার ৬০০ টাকার কেজির জয়ত্রি কেজিপ্রতি ৪০০ টাকা বেড়ে ৪ হাজার টাকা, ১ হাজার ২০০ টাকার পোস্তদানা কেজিপ্রতি ৮০০ টাকা বেড়ে ২ হাজার টাকা, ৫০০ টাকা কেজির আলুবোখারা ৬০০ টাকা, ৪০০ টাকা কেজি দারুচিনি ৬০০ টাকা, ২৮০ টাকা কেজির খোলা হলুদের গুড়া ৩৬০ টাকা, ৪০০ টাকা কেজি খোলা মরিচের গুড়া ৫০০ টাকা এবং ১ হাজার টাকা কেজির কালো এলাচ কেজিপ্রতি ২ হাজার ৬০০ টাকা বেড়ে ৩ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

আব্দুর রাজ্জাক নামের আরেক মসলা বিক্রেতা বলেন, ঈদ সামনে রেখে প্রতিবছরই মসলার দাম বৃদ্ধি পায়। এবারও এর ব্যতিক্রম কিছু হয়নি। তবে এবারে দাম অনেকটা বেশি বেড়েছে এটাই সমস্যা।

মসলা কিনতে আসা সুলাইমান হোসেন বলেন, আমরা প্রতিবছর বড় হাঁড়িতে গরুর মাংস একসাথে বেশি করে রান্না করি। ফলে স্বাভাবিকভাবেই মাংসের মসলা বেশি প্রয়োজন হয়। মাংস ছাড়াও ঈদের নানা আয়োজনে মসলা তো লাগেই। কিন্তু বাজারে মসলার যে দাম তা রীতিমতো ভয়ানক।

জব্বার নামের আরেক ক্রেতা বলেন, সবকিছুরই দাম বাড়ছে। মসলার বাজারে তো দামের আগুন আরও বেশি। কিছুই কেনার উপায় নেই। এএসসি/পবন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক ১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ যে কারণে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার ঢাকায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু হচ্ছে কাল চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ ফরিদগঞ্জে মাদ্রাসার কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ