অণ্ডকোষ চেপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৪ | ৩:০৭
Link Copied Successfully!
নোয়াখালীর চাটখিলে অণ্ডকোষ চেপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) উপজেলার উত্তর রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস হোসেন (৩৫) উপজেলার পরকোট ইউনিয়নের উত্তর রামদেবপুর গ্রামের ঘাসিবাড়ির মোহাম্মদ উল্যার ছেলে। গ্রেপ্তার ফাতেমা আক্তার সোনিয়া (২৫) ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠান নগড় গ্রামের আহসান উল্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াস হোসেন ওমান প্রবাসী ছিলেন। প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে সোনিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে সোনিয়ার কারণে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে তেমন মিশতে পারতেন না ইলিয়াস। গত ৪ ফেব্রুয়ারি দেশে আসেন তিনি। ছুটি শেষে রোজার ঈদের পরে পুনরায় তার ওমানে চলে যাওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

শুক্রবার জুমার নামাজের পরে ইলিয়াস তার বড় ভাই আব্দুল মতিনের সঙ্গে কথা বলতে বলতে বাড়িতে ফেরেন। এ নিয়ে সোনিয়ার সঙ্গে ইলিয়াসের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় সোনিয়া স্বামী ইলিয়াসের অণ্ডকোষে আঘাত করে চেপে ধরলে তিনি জ্ঞান হারান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং গৃহবধূ সোনিয়াকে গ্রেপ্তার করে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার সোনিয়াকে আজ (শনিবার) আদালতে সোপর্দ করা হবে। এএসসি/পবন

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ