স্কুল পর্যায়ে কৈশরকালিন পুষ্টি কার্যক্রম স্বাস্থ্য বিভাগের যৌথ পরিদর্শন

মজিব পাটোয়ারী
আপডেটঃ মার্চ ১৩, ২০২৪ | ৪:০০
Link Copied Successfully!

স্কুল পর্যায়ে কৈশরকালিন পুষ্টি কার্যক্রম স্বাস্থ্য বিভাগের যৌথ পরিদর্শন উপলক্ষ্যে কিশোরীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী তোহফা ইসলাম মিনহা ও গীতা পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী পূর্ণতা দাস পূনম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, চাঁদপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন। তিনি বলেন, কৈশোরকালিন পুষ্টি নিশ্চিত করতে সপ্তাহে একটি আয়রন ফলিক এসিড ট্যাবলেট স্কুলে খেতে হবে, এতে আয়রনের ঘাটতি পূরন ও মেধা বিকাশ যথাযথাভবে হবে। পাশাপাশি পারিবারিক পর্যায়ে পুষ্টিকর খাবার ও স্কুলের টিফিনে অন্তত একটি ডিম ও একটি ফল রাখতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস এর সভাপতিত্বে ও সহাকারী শিক্ষক ইলিয়াস হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ তিনি বলেন, চাঁদপুর জেলার শিক্ষার্থীরা ভাগ্যবান উল্লেখ করে বলেন, অএ জেলার প্রতিটি স্কুলে কানাডা ভিত্তিক সংস্হা নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর সহায়তায় আয়রন ফলিক এসিড ট্যাবলেট, ডাইরী, পুষ্টিবন্ধু বেজ ও ব্যানার সরবরাহ করা হয়েছে।

স্বাস্থ্য সম্পর্কে জানা ও মানার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখছে এই উপকরনগুলো। কৈশোরকালিন আয়রন ফলিক এসিডের গুরুত্ব নিয়ে আলোচনা করেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম, নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর-চাঁদপুর ও লক্ষীপুর জেলার পুষ্টিবিদ মো. এরশাদ খান সালমান তিনি বলেন, চাদপুর জেলার স্কুল ভিত্তিক কৈশোর কালীন পুষ্টি কর্যক্রমের চিএ তুলে ধরে বলন, ইতি মধ্যে অএ জেলার সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকগনকে ও ১ জন সহকারী শিক্ষককে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

২০২৩ সালে ২৯৭টি বিদ্যলয়ে ৫৩ লাখ আয়রন ফলিক ট্যাবলেট ও স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে এবং সরবারাহ চলমান আছে। কিশোর-কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে চাঁদপুরকে একটি মডেল জেলা হিসেবে দেখতে চেয়ে, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সঙ্কর কুমার পাল, জাকির হোসেন, বেগম নুরে হাসনা, শীবানি রানী আইচ ও পরিচালনা পর্ষদের সদস্য রাধাঁ কান্ত দাস রাজু, কামরুল ইসলাম খাঁন প্রমুখ।

হআই/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ