বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট দোহার উপজেলা শাখার দ্বি-বাষিক নির্বাচন ও আলোচনা সভা

সুমন আহমেদ
আপডেটঃ মার্চ ৯, ২০২৪ | ৮:০৫
Link Copied Successfully!
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর ঢাকা জেলার দোহার উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন, কমিটি গঠন এবং আলোচনা সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে দোহার ডিলার সমিতি কার্যালয়ে আয়োজিত নির্বাচন, কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাইন উদ্দিন প্রধান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইমরান নাজির। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইব্রাহিম শামিম, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মিজানুল হাসান রাকিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আঃ রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আশিক ইকবাল প্রিন্স, সহ-সভাপতি মোঃ মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, দপ্তর সম্পাদক মোঃ হাসান মাহমুদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসেন, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী এবং দোহার উপজেলা পরিবেশক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ লুৎফর রহমান। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও দোহার ডিলার সমিতির সদস্য মোঃ আক্কাস সিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাইনুদ্দিন প্রধান বলেন, বর্তমান দেশে শিল্প ইন্ডাট্রিজের ব্যাপক চাহিদা রয়েছে। দেশ উন্নত হওয়ার পাশাপাশি শিল্প ইন্ডাষ্ট্রি এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের নেতৃত্বে আমরা উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি। সরকারের পাশাপাশি আমরাও স্মার্ট বাংলাদেশ গড়ার সহায়ক হিসেবে মানুষের দ্বারে দ্বারে বিভিন্ন কোম্পানীর পণ্য সামগ্রী পৌছে দিচ্ছি। আমাদের এই সেবাকে আরো গতিশীল করতে একটি সংগঠনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে আরো বহুদূর এগিয়ে যেতে চাই। সকলেই আমাদের এই সংগঠনের সহায়ক হিসেবে কাজ করবেন এবং নিজেদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবেন।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর দোহার উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আসমাউল আসিফ, সাংগঠনিক সম্পাদক সমর দত্ত এবং মোঃ নাজমুল হোসেন বিনা প্রতিদ্বন্ধীতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। কমিটি গঠনের পরে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা