মতলব উত্তরের আ. লীগ নেতা এসি মিজানের মাতার দাফন সম্পন্ন

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪ | ৭:৪৯
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান) এর মাতা জাহানারা বেগম (৯৫) মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। একই দিন বাদ আসর জহিরাবাদ ইউনিয়ন পরিষদের সামনের মাঠে মরহুমার জানাজার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুমের জানাজার নামাজ পড়ান মাওলানা আব্দুস সামাদ বরকতি।

নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমার পুত্র এসি মিজান বলেন, আপনারা সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। নামাজে জানাজায় অংশগ্রহণ করায় সকলের নিকট কৃতজ্ঞা জ্ঞাপন করেন করেন তিনি ।

বিজ্ঞাপন

নামাজে জানাজায় মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ছেংগারচর পৌরসভার মেয়র আরিফউল্ল্যাহ সরকার, আ’লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, আ’লীগ নেতা আলহাজ¦ মুক্তার হোসেন গাজী, অ্যাড. মনোয়ার হোসেন, জহিরাবাদ ইউপির চেয়ারম্যান গাজী সেলিম রেজা, ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপির চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, এখলাছপুর ইউপির চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী,  আ’লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী’সহ হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা