চাঁদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২৪ | ৭:০৬
Link Copied Successfully!
‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বলেন, আমরা একটা বই সবাই পড়ি সেটি হচ্ছে ”ফেইসবুক”। যেটি পড়ে কোন লাভ নেই। আমি মনে করি শিক্ষার্থীদের কারোই ফেইসবুক ব্যবহার করা উচিত না, যেহেতু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি আছে। আমাদের নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে হবে।

বিজ্ঞাপন

ডিসি আরো বলেন, লাইব্রেরি বা গ্রন্থাগারে ভাষা চুপ করিয়া বসে আছে। আমাদের যেটি পড়া প্রয়োজন সেটি আমরা পড়ছি না। নিজেদের জেলার যে ইতিহাস রয়েছে সেগুলোও অনেকেই আমরা জানি না। পড়াশুনার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের অনেকবেশি বই পড়তে হবে। বই পড়ার জন্যে শিক্ষার্থীদের এই সময়টি শ্রেষ্ঠ সময়।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত ও পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

শিক্ষার্থী তাসনিম সুলতানার সঞ্চালনায় আরো বক্তব্য দেন-বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি পিএম বিল্লাল।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা