কচুয়ায় পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

শান্তুু ধর
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২৪ | ১০:৩০
Link Copied Successfully!

কচুয়ায় পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নীতিমালা অনুসারে রোগনির্ণয়কেন্দ্রগুলোতে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান ও সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

 

বিজ্ঞাপন

অভিযানে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র এবং ল্যাব টেকনিশিয়ান না থাকায় সিটিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার ১০ হাজার টাকা, মহিউদ্দিন ডিজিটাল মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা, মনোয়াারা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, আব্দুল হাই ডিজিটাল মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা ও সান মেডিকেল সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান জানান, লাইসেন্স নবায়ণ না থাকায় ৫ টি রোগনির্ণয়কেন্দ্রে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। আগামী ১ মাসের মধ্যে লাইসেন্স নবায়ণ না করলে বন্ধ করে দেওয়া হবে এইসব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আহসান উল্লাহ্ তালুকদার ও কচুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই ) মোঃ এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু