হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২৪ | ৪:১৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বিজ্ঞাপন

দুই শিশু হলো হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ বেপারী বাড়ীর রাইসা আক্তার (২) ও পৌরসভার ৯নং ওয়ার্ড কংগাইশ মিজি বাড়ীর মো. ইয়ামিন (২)।

 

রাইসা আক্তারের পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা প্রবাসে থাকায় মায়ের সাথে নানার বাড়ীতে থাকতো। দুপুরে বাড়ী সবার অগোচরে পশ্চিম পাশের ডোবার পানিতে ডুবে যায়। তার বাবার বাড়ী ৪নং কালচোঁ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামে।

বিজ্ঞাপন

 

অপরদিকে ইয়ামিনের পরিবাবার জানায়, দুপুরে নিখোঁজ হয় ইয়ামিন। পরে পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে উঠে।

 

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা নঈম জানান, দুই শিশুকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়। দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা