গভীর রাতে শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে ছাত্রলীগ নেতা আরাফাত সানি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২৪ | ৬:৩৫
Link Copied Successfully!

শীতের তীব্রতায় যখন কাঁপছে পুরো দেশ, ঠিক তখনই গভীর রাতে শীতার্ত মানুষের কথা চিন্তা করে   শীতবস্ত্র কম্বল নিয়ে হাজির চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ আরাফাত সানি। যিনি সকলের কাছে মানবিক ছাত্রনেতা হিসেবে পরিচিত।

শনিবার দিবাগত গভীর রাতে  জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের খোঁজখবর নেন এবং তাদের শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

গভীর রাতে হেঁটে হেঁটে শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে ছাত্রলীগের এই মানবিক নেতা মোঃ আরাফাত সানি বলেন, দেশে যে তীব্র শীত পড়েছে এ সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের উচিত। আমিও শীতের তীব্রতায় মানুষের কষ্ট অনুভব করে কয়েকজন বন্ধু সাথে নিয়ে চাঁদপুর পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল এর অনুপ্রেরণায়, চাঁদপুর ও হাইমচরের উন্নয়নের রুপকার সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি আমার অবস্থান থেকে প্রায় ২০০ মানুষের মাঝে ও কয়েকটি এতিম খানায় এই শীত বস্তু কম্বল বিতরণ করি। যতদিন বেঁচে থাকি মানুষের পাশে নিজের সাধ্যমত দাঁড়াবো। একজন মানুষ হিসেবেই মানুষের পাশে আমাদের দাঁড়ানো দায়িত্ব বলে মনে করি। তিনি সকল বৃত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

বিজ্ঞাপন

শীতার্তদের সাথে কথা বললে তারা আবেগে কান্নায় ভেঙ্গে পরেন। তারা বলেন, ‘শীতে কষ্টে ঘুমাতে অনেক কষ্ট হতো। কিন্তু টাকার জোগাড় না হওয়ায় আর শীতবস্ত্র কেনা সম্ভব হচ্ছিলনা।তার দেয়া এই শীতবস্ত্র দিয়েই আমাদের এই শীতকাল কেটে যাবে। তার জন্য দোয়া রইল।’

এই ছাত্রলীগ নেতার বন্ধুরা বলেন দুঃখ দুর্দশায় থাকা মানুষের পাশে দাঁড়িয়ে আরাফাত সানি সকলের মন জয় করে নিয়েছেন। তাই তাকে ভালোবেসে ‘মানবিক ছাত্রনেতা’ হিসেবে ডাকে। করোনা কালীন মানুষের সেবায় পাশে দাঁড়ানো, রমজানে অসহায়দের জন্য ইফতার, ঈদ উপহার, যানজট নিরসন সহ সব সময় সামাজিক কাজ করে যায় আমাদের বন্ধ ছাত্রলীগ নেতা আরাফাত সানি। আমরা আমাদের বন্ধ আরাফাত সানি’র জন্য সকলের নিকট দোয়া চাই।

 

বিজ্ঞাপন

এই সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তানভীর হাসান, শিশির মাহামুদ, শুভ দেওয়ান, শেখ আদর, জহির গাজী, নাসির উদ্দিন পাঠান, আদর প্রধানিয়া, মোঃ রিমন, অলি প্রধানীয়া, নাজমুল, মোঃ মোসা মেহেদী হাসান অপু।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু